ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার ঘরের মাঠে রিয়ালের হার

স্পোর্টস ডেস্ক:

ফের ব্যর্থ রোলানদো, সের্হিও রামোস-রাফায়েল ভারানেরা। ছয় মিনিটের নাটকীয়তায় তাদেরই মাঠে হারিয়ে দিল সেল্তা দে ভিগো। স্বাগতিকদের চমকে দিয়ে ২-১ গোলে জিতেছে সেল্তা। ঘরের মাঠের এই হারে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পথে পিছিয়ে পড়লো রিয়াল।

টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর রোববার লিগে সেভিয়ার বিপক্ষে শেষ পাঁচ মিনিটে এলোমেলো হয়ে হেরে বসার ধাক্কা রিয়ালের আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছিল। গতকাল ম্যাচের শুরু থেকে তার প্রভাব ছিল স্পষ্ট।

নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতিতে ভুল পাসের ছিল ছড়াছড়ি। বারবার নিজেদের গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও ওই ভুল পাসেই সব শেষ হয়ে যাচ্ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর প্রথমে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ার পর মার্সেলোর ভলিতে সমতায় ফিরেছিল রিয়াল। কিন্তু পরক্ষণেই জয়সূচক গোলটি করেন জনি কাস্ত্রো।

এখানে হারলেও আগামী বুধবার সেল্তার মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে ইউরোপ চ্যাম্পিয়নদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat