ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২৮
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী আজ চট্টগ্রামে যাচ্ছেন
নিজস্ব প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন। সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৫৭তম কনভেনশনের উদ্বোধন করবেন তিনি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চার দিনব্যাপী এ কনভেনশনে সারাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার প্রকৌশলী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক সুত্রে জানা গেছে, কনভেনশনের মূল আয়োজনে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, তিনটি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশী অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বেলা সাড়ে ১১টায় কনভেনশনের উদ্বোধনের পর দুপুর ২টায় বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকাল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat