ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০১-৩০
  • ৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বার্সার ড্রয়ের দিন রিয়ালের জয়
স্পোর্টস ডেস্ক: - টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর হঠাৎই ছন্দপতন! স্প্যানিশ প্রিমিয়ার লিগে সেভিয়ার কাছে হারার পর সেল্তা ভিগোর কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায়। কোপা দেল রেতে সেল্তা ভিগোর কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় রিয়াল। এর ফলে ট্রেবল জয়ের স্বপ্নটাও শেষ হয়ে যায় রিয়ালের। তবে হতাশা কাটিয়ে আবার লড়াইয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। লিগ শিরোপর দৌড়ে থাকা বার্সেলোনা ও সেভিয়ার হারের দিন বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো মজবুত করল রোনালদোরা। আগের দুই ম্যাচ হারা রিয়াল ফুটবলাররা এই ম্যাচে নিজেদের গুছিয়ে নিতেই পারছিলেন না। প্রধথমার্ধের প্রায় অর্ধেকরা সময় ছন্দহীন ফুটবল খেলেছে স্প্যানিশ জায়ান্টরা। এর মধ্যে রোনালদো-রেনজমারা বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্রতিপক্ষের ডি বক্সের ঠিক সামনে এসেই বল হারিয়ে ফেলতে থাকেন তাঁরা। তবে ৩৮তম মিনিটে রিয়ালের হয়ে গোলমুখের দরজাটা খুলে দেন কোভাচিচ। রোনালদোর দারুণ এক পাস থেকে বল পেয়ে গোল করেন অস্ট্রিয়ার মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পান রোনালদো। কোভাচিচের পাশ থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন পতুর্গিজ সুপারস্টার। খেলার ৭২তম মিনিটে হেড করে গোল পান মোরাতা। তবে অফ সাইডের ফাঁড়ায় পড়ে সেটি বাতিল হয়। এরপর ৮৩তম মিনিটে আবার গোল করেন মোরাতা। এবারও সেই হেডেই গোলের দেখা পান তিনি। এর আগে রিয়াল বেতিসের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে ফিরেছে বার্সেলোনা। আর এসপানিওলের মাঠে ৩-১ গোলে হেরে গেছে সেভিয়া। সোসিয়েদাদকে হারানোর ফলে ১৯ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৬। আর ২০ ম্যাচে বার্সেলোনা ও সেভিয়ার পয়েন্ট ৪২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat