ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-৩১
  • ১১১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে শুধু তারিখ দেয়
নিজস্ব প্রতিনিধি: - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সংলাপের রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। তারপরও মহামান্য রাষ্ট্রপতি সকলের সঙ্গে সংলাপ করেছেন। সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটির মেম্বার হয়নি। তারপরও বিএনপি মানি না মানব না বলে যাচ্ছে। ওরা ২০১৪ সালের নির্বাচনের পরও মানি না মানব না বলেছিল। তারপর শুরু করল পেট্রোলবোমা। ঘুমিয়ে থাকা শিশুকেও তারা পেট্রোল বোমা মেরে হত্যা করেছে। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ এখন শুধু আন্দোলনের ডেট (তারিখ) দেয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির সাথে এখন আর জনগণ নাই। তাই তারা আন্দোলন করতে সাহস পায় না। নানা ভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। কিন্তু কোন কিছুতেই দেশের অগ্রযাত্রায় বাধা দিতে পারছে না। তারা পদ্মা সেতুতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যথা সময়েই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। যে বিশ্ব ব্যাংক এক সময় চুরির কলঙ্ক দিয়ে ছিল তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে। বিএনপিকে মরা গাংঙ্গের সাথে তুলনা করে বলেন, মরা গাংঙ্গে আর জোয়ার আসে না। মন্ত্রী সকলকে নেতা না হয়ে কর্মী হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat