ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনীতিতে কাজ করবেনঃঅপু বিশ্বাস
বিনোদন ডেস্ক:-আমার সাথে দিদির কথা হয়েছে। তিনি নিজ থেকেই আমাকে ফোন দিয়েছেন। হঠাৎ করে হারিয়ে যাওয়ার জন্য তিনি অনুতপ্ত। যদিও কারণ বলেননি। বলেছেন সামনা সামনি সব কিছু খুলে বলবেন। ‘আমার রাজনীতি ছবিতে কোনো কাজ বাকি থাকলে সেটি তিনি শেষ করতে চেয়েছেন।’ এভাবেই ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছিলেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস।  সম্প্রতি স্বেচ্ছা নির্বাসন শেষে অপু বিশ্বাস সবার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। শেষ করতে চাইছেন অর্ধসমাপ্ত কাজ। ছবির বর্তমান অবস্থা সম্বন্ধে পরিচালক বলেন, ‘আমার টেকনিক্যাল টিমসহ আমি কয়েকদিন আগে ছবিটি দেখেছি। আমার ছবি সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ হয়েছে, সেখান থেকে কেটে আড়াই ঘণ্টায় নিয়ে এসেছি। ছবি একেবারেই টানটান অবস্থায় আছে। এরই মধ্যে কিছু জায়গাতে দিদিকে ব্যবহার করতে পারব। জায়গাও ঠিক করেছি। আসলে দিদি নিখোঁজ হওয়ার পর কিছু কাজ শাকিব খানকে দিয়ে শেষ করেছিলাম, যেখানে অপু দিদি থাকলে ভালো হতো। আমরা সেই জায়গাগুলোতে তাঁকে নিয়ে শুটিং করব।’অপুকে নিয়ে শুটিং করা প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, “একদিনের জন্য হলেও দিদিকে নিয়ে শুটিং করতে চাই। আগামী মার্চ মাসে হতে পারে, এখনো ঠিক নেই তবে তিনি যেহেতু ফিরেছেন তাই আমি চাই আমার ‘রাজনীতি’ ছবি দিয়েই তিনি আবারও কাজ শুরু করবেন।”অভিনেতা মিলনের সঙ্গে অপুর কোনো রোমান্টিক গান আছে কি না জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, ‘ছবির গল্পে মিলন ভাই অপুকে এক তরফা ভালোবাসে। সেখানে কোনো রোমান্টিক গানের সুযোগ নেই। যদি থাকতো তা হলে অবশ্যই করতাম। আর এর আগে যে গান করেছিলাম সেখান থেকেও দুটি গান বাদ দিতে হয়েছে ছবির গতি ধরে রাখতে। আবার ছবির প্রয়োজনে একটি গান নতুন করে লিখে তা শুট করেছি। আমি আসলে যা করছি তা ছবির প্রয়োজনেই।’‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat