ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০২-১২
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের গেজেট বাতিল চেয়ে রিট
নিজস্ব প্রতিনিধি:- প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য গঠিত নির্বাচন কমিশন (ইসি) গঠনের গেজেট বাতিল এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।আজ রোববার দুপুর ১২টার দিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।একই সঙ্গে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনারদের শপথ স্থগিতের আবেদনও করা হয়েছে।রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অবসরপ্রাপ্তদের নিয়ে পুনরায় নিয়োগের কোথাও নিয়ম নেই। ইসিতে নিয়োগ পাওয়া সবাই অবসরপ্রাপ্ত। তাঁদের নতুন করে চাকরি দেওয়ায় তাঁরা পুনরায় ৭০ থেকে ৭৫ বছর পর্যন্ত চাকরি করবেন। অথচ ভারতসহ পৃথিবীর সব দেশেই ৬৫ বছর বয়সের পর আর কেউ চাকরি করতে পারেন না।রিট আবেদনে আইনজীবী বলেন, ১৯৭৪ সালের পাবলিক সার্ভেন্ট (রিটায়ারমেন্ট) অ্যাক্টের ধারা ৫(২)(৩) কেন অবৈধ এবং সংবিধানের ৭, ১৯, ২৬-২৯, ৩১, ৩২, ৪০, ১৩৫ অনুচ্ছেদ সাংঘর্ষিক হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ওই আইনের ৫(১) ধারা কেন সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং গত ৬ ফেব্রুয়ারির গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ কেন অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat