ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০২-১৯
  • ১১৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর অগ্রাধিকার ভিত্তিতে করা হবে
সিনিয়র সহঃসম্পাদক  আলহাজ্ব হুসাইন আলী রাজন : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়্যারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শনিবার দুপুরে হবিগঞ্জের বাল্লা স্থল ও শুল্কস্টেশনের সার্বিক উন্নয়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের মতবিনিময় সভায় চেয়ারম্যান এসব কথা বলেন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্সে বাল্লা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম, চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহের, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, বাল্লা আমদানি-রপ্তানি কল্যাণ সমিতির সভাপতি জালাল খান প্রমুখ।সভায় জানানো হয়, এরই মধ্যে স্থলবন্দরের ভূমি অধিগ্রহণের কাজ অনেকাংশে এগিয়েছে। রাস্তার প্রশস্তকরণ প্রক্রিয়াও শুরু হয়েছে। সভায় দ্রুততম সময়ের মধ্যে বাল্লা স্থলবন্দরের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করা হয়।এর আগে এনবিআর চেয়ারম্যান সীমান্তের কেদারাকোট এলাকায় সম্ভাব্য বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় প্রতিনিধিদলের প্রধান বাণীব্রত চক্রবর্তীসহ অন্যদের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat