ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশুকে যৌন হেনস্তার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের অ্যাথলেট
আন্তর্জাতিক ডেস্ক:-বারো বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে তানভীর হুসাইন (২৪) নামের ভারতীয় এক অ্যাথলেটকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই অ্যাথলেট নিউইয়র্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্নো-সু চ্যাম্পিয়নশিপের ২০১৭ আসরে অংশ নিতে গিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য তানভীরকে ভিসা দিতে চায়নি যুক্তরাষ্ট্র। তবে বিভিন্ন সংগঠনের প্রচার ও দেশটির সিনেট সদস্যদের সমর্থনে তাঁকে যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেওয়া হয়।নিউইয়র্কের সারানাক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১২ বছরের এক শিশুকে চুমু খেয়েছিলেন ভানভীর। তবে তিনি জোর করে এমনটি করেছিলেন বলে কোনো অভিযোগ আনা হয়নি। দুজনের বয়সের পার্থক্যের কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কের আদিরোনডাক পার্বত্যাঞ্চলের একটি গ্রামে ওই শিশুকে হেনস্তা করেন তানভীর। শিশুটির বাবা-মা পুলিশে অভিযোগ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়।তানভীরকে সারানাক লেকের একটি জেলে পাঠানো হয়েছে। তবে নির্দোষ দাবি করে আবেদন করেছেন তাঁর পক্ষের আইনজীবী।গ্রেপ্তারের খবর পেয়ে ভারতীয় ওই অ্যাথলেটের পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা খবর শুনে বড় ধাক্কা খাই। ’তানভীরের ছোট ভাই ইউনুস আলী বলেন, ‘সৌভাগ্যক্রমে তাঁকে (তানভীর) আইনি সহায়তা দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat