ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নগ্ন হয়ে ১০ মিনিট হেঁটে বেড়ালেন তরুণী
লাইফস্টাইল ডেস্কঃ-এমনভাবেও ধোঁকা দেওয়া যায়! না হলে শরীর অনাবৃত করে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ালেন আর অধিকাংশ মানুষই ধরতে পারলেন না। শুনতে আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি। এক তরুণী শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত করে লন্ডনের কিংস্টনের রাস্তায় ১০ মিনিট হেঁটে বেড়ালেন। অথচ, অধিকাংশ মানুষই বুঝতে পারলেন না যে কিলি ক্লেইন নামে ওই তরুণী নগ্ন। কীভাবে লন্ডনের রাজপথের মানুষদের ধোঁকা দিলেন কিলি? এই খেলার পিছনের আসল মাথাটা হলেন সারা অ্যাশলি। এঁর পেশা এবং নেশা বডি পেইন্টিং। সারা-ই কিলি ক্লেইনের জামাকাপড়হীন ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ পরান। এর জন্য ২ ঘণ্টা ধরে কিলির কাঁধ থেকে বুক এবং কোমর পর্যন্ত রঙের ব্রাশ বোলাতে হয়েছে সারাকে।কিলির শরীরের ঊর্ধ্বাংশে যে কোনও কাপড় নেই, তা সাধারণ চোখে বোঝার উপায় ছিল। কারণ, সারা এমনভাবে কিলির শরীরের অনাবৃত ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল তিনি একটি সবুজ টি-শার্ট পরে আছেন।সবমিলিয়ে এইভাবে ১০ মিনিট লন্ডনের রাস্তায় হেঁটে বেরিয়েছিলেন। কিলির এই গোটা সময়ের ভিডিও শ্যুট করানো হয়েছিল। ভিডিও-তে পরে দেখা যায় অধিকাংশ মানুষই কিলির অর্ধনগ্ন শরীরের এই রহস্যকে ধরতে পারেননি। অনেক কিলির শরীরের ঊর্ধ্বাংশের কিছু অস্বাভাবিকতা দেখে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু, লাভ হয়নি। যা দেখছেন সেটা কোনও ‘অপটিক্যাল ইলিউশান’ না সত্যি— এই ধাঁধা থেকে বের হতে পারেননি। তবে, কিলিকে এমনভাবে দেখে যে তাঁদের ‘দিমাগ কা বাত্তি’ জ্বলে উঠেছিল তাতে সন্দেহ নেই। কারণ, ১৯ জন পথ চলতি মানুষের চক্ষু ছানাবড়ার ছবিও ক্যামেরাবন্দি হয়।এই ঘটনার মাসখানেক আগেও কিলি এবং সারা একই কাজ করেছিলেন। তবে, সেবার কিলি কোমরের পর থেকে পোশাক খুলে ফেলেছিলেন। শুধুমাত্র একটি কটিবন্ধ পরা কিলির শরীরে রঙের প্রলেপ দিয়েছিলেন সারা। নীল রঙকে এমনভাবে ব্রাশ দিয়ে কোমরের পর থেকে বুলিয়েছিলেন যে মনে হচ্ছিল কিলি জিন্স পরে হাঁটছেন। সেযাত্রাতেও কিলির এই পোশাক দেখে অধিকাংশ পথচলতি মানুষই কিছু বুঝতে পারেননি। যাঁরা পেরেছিলেন তাঁরা অবাক হয়ে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat