ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন ফ্লাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে
রুমানা চৌধুরী :  নতুন ফ্লাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে হুয়াওয়ে। স্মার্টফোন দুটি হল, পি১০ ও পি১০ প্লাস। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আসরে এ স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়।উন্নত ফটোগ্রাফি স্মার্টফোনের সুবিধা দিতে স্মার্টফোন দুটির সামনে দেয়া হয়েছে লাইকা ফ্রন্ট ক্যামেরা। এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘স্টুডিও লাইক রি-লাইটিং’ ও ‘থ্রিডি ফেসিয়াল ডিটেকশন’ প্রযুক্তি। যার ফলে যেকোনো পরিবেশেই এর মাধ্যমে তোলা যাবে চমৎকার ছবি। এছাড়াও, হুয়াওয়ে হাইব্রিড জুমের সাহায্যে ব্যবহারকারীরা পাবেন ছবি তোলার সময় পুরো ছবির শার্পনেস ঠিক রেখে ছবির নির্দিষ্ট জায়গায় ফোকাস করার সুবিধা। পোর্ট্রেট ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে ফোন দু’টিতে রয়েছে ‘প্রফেশনাল স্টুডিও লাইক এফেক্টস’। হুয়াওয়ে ও প্যানটোন কালার ইনস্টিটিউটের বিশেষ অংশীদারিত্বে হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাসে কাজ করা হয়েছে সর্বাধুনিক ‘অন-ট্রেন্ড কালারস’ নিয়ে। ফোন দু’টিতে হাই-কোয়ালিটি ডিজাইনের পাশাপাশি রয়েছে সুপার ফাস্ট চার্জিং- এর মতো হাই পারফরম্যান্স ফাংশন। যা স্মার্টফোনকে সবসময় রাখবে কেনার প্রথমদিনের মতোই ফাস্ট।যৌথভাবে ডিভাইস দু’টিতে ব্যবহার করা হয়েছে বিশেষভাবে নির্বাচিত দু’টি প্যানটোন কালার। এর মধ্যে একটি হচ্ছে ‘প্যানটোন অফিসিয়াল কালার অব দ্য ইয়ার ২০১৭’ প্যানটোন গ্রিনারি এবং আরেকটি ‘ডিপ ব্লু শেড’ যা হুয়াওয়ে দিচ্ছে ড্যাজলিং ব্লু হিসেবে। মার্চ মাস থেকে ইউরোপ ও চীনের বাজারে পাওয়া যাবে স্মার্টফোন দুটি। তবে এসব স্মার্টফোনের জন্য এশিয়ার হুয়াওয়ে প্রেমীদের অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat