ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৫
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় সংযোগকর্মী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা :- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় ডিশ অ্যান্টেনার এক সংযোগকর্মী নিহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া। তিনি উপজেলার ছাতিয়াইন গ্রামের আছান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন দুলাল মিয়া। পথে রতনপুর-ছাতিয়াইন সড়কে এক দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম খলিল দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত দুলাল মিয়ার খালাতো ভাই আবদুল মালেক জানান, ধারণা করা হচ্ছে, দুলাল বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় এক দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে মুঠোফোন, ম্যানিবাগ নিয়ে যায়। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিল জানান, দুলালের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি ছুরিকাঘাত। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় জানান, নিহতের বুকে ছুরিকাঘাত রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বলা যাবে, তাঁকে কীভাবে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat