ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৯
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিসের পাকিস্তান দূতাবাসের সামনে মানববন্ধন করেছে ‘আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ নামে এক বাংলাদেশী প্রবাসী সংগঠন
বিশেষ প্রতিনিধি:-পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদের লেখা ‘ক্রিয়েশনস অফ বাংলাদেশ : মিথস এক্সপ্লোডেড’ বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন ও পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের মানবতাবিরোধী যুদ্ধাপরাধে দণ্ডিতদের পক্ষে শোক প্রস্তাবের প্রতিবাদে ফ্রান্সে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার স্থানীয় সময় বিকাল চারটায় প্যারিসের পাকিস্তান দূতাবাসের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ নামে এক প্রবাসী সংগঠন। বৈরি আবহাওয়া উপেক্ষা করে শত শত প্রবাসীরা এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে প্যারিসের পাকিস্তান দূতাবাস চত্বর। মানববন্ধনে ফ্রান্স আওয়ামীলীগ, ঘাতক দালাল নির্মূল কমিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।এ সময়  বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনজির আহমদ সেলিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ছোটভাই নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামীলীগের  সভাপতি এম এ কাশেম, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া,  রজত রায়, সুব্রত ভট্টাচার্য শুভ, রানা চৌধুরী, তাপস বড়ুয়া রিপন, মিজান চৌধুরীসহ আরো অনেকে ।মানববন্ধনে বক্তারা বলেন, পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার লক্ষ্যে স্বাধীনতা ও গণহত্যাসহ  সবকিছু নিয়ে মিথ্যাচার করেছে। তারা নতুন করে লেখালেখির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার পায়তারা করছে। বক্তারা অ বিলম্বে পাকিস্তানি লেখকের বই বাংলাদেশে বাজেয়াপ্ত করার জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat