ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ,সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারসহ হাওর এলাকায় আগাম বন্যার কবল থেকে ফসল ও জনজীবন রক্ষায় দ্রুত সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান
নিজস্ব প্রতিনিধি:- হবিগঞ্জ,সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারসহ হাওর এলাকায় আগাম বন্যার কবল থেকে ফসল ও জনজীবন রক্ষায় দ্রুত সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বক্তারা। হাওর এলাকার মানুষের সমস্যা নিরসনে সময়মতো ও সঠিকভাবে বাঁধ নির্মাণ, বাঁধ নিয়ে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং ঠিকাদারী প্রথা বাতিল করারও দাবি জানানো হয়েছে আলোচনা সভায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল লাউঞ্জে আজ বুধবার ‘আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের ফসল ও জনজীবন : সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এই দাাবি জানান।এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপমেন্টের (এএলআরডি) উদ্যোগে পানি অধিকার ফোরাম ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল সভাপতিত্ব ও সঞ্চলনা করেন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি কাসমির রেজা।অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সুনামগঞ্জসহ হাওর এলাকায় আগাম বন্যায় সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আন্তরিক হলে এই ধরনের দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার করা যায়। বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর এলাকার মানুষের সমস্যা নিরসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। আর এখন যে বাঁধগুলো রয়েছে তা অতি দ্রুত সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat