ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৫
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর ভাষানটেকের শ্যামলপল্লীর ব্যবসায়ী, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
 নিজস্ব প্রতিনিধি:-দুর্বৃত্তদের গুলিতে আহত রাজধানীর ভাষানটেকের শ্যামলপল্লীর ব্যবসায়ী মো. মুছা ওরফে চিকনা জামাল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুছা মারা যান।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুছা শ্যামলপল্লীর শিল্পীরটেক এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি মাটি ভরাটের ঠিকাদারি করতেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভাসানটেকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।মুছার স্ত্রী রুনা আক্তার জানান, তাঁর স্বামী আগে ওই এলাকার সন্ত্রাসী রনি, ভুষি বাবু, ইস্টার্ন সোহেল, কাশেমসহ আরো অনেকের সঙ্গে চলাফেরা করতেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। কিন্তু মুছা এখন আর তাঁদের সঙ্গে চলেন না।রুনা আক্তারের দাবি, আট থেকে ১০ দিন আগে মুছার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। টাকা না দেওয়ায় তাঁকে চার-পাঁচজন গুলি করে। তাঁর পেট ও পিঠে  গুলিবিদ্ধ হয়।ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, মুছা একজন সন্ত্রাসী। ভাসানটেক থানায় তাঁর নামে চাঁদাবাজিসহ ১০-১২টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat