ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৬
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
নিজস্ব প্রতিনিধি: – নাটোরের লালপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।আজ রোববার দুপুরে নাটোর-পবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাকের চালক ফরিদ ও চালকের সহকারী সুজন। তাঁদের দুজনের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাটলিতে।এ ঘটনায় আহত অ্যাম্বুলেন্স-চালক নাঈম হোসেনকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বোনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার তালিকাপুর গ্রামে।নাটোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, দুপুরে লালপুর উপজেলার কদমচিলান এলাকায় পাবনা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ফরিদ ও সহকারী সুজন নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্স-চালকও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat