ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৭
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হচ্ছে : আইনমন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি :-  জনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে—এমন বিতর্ক ওঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আইনমন্ত্রী বলেন, ‘৫৭ ধারা বাতিল করার কারণটা হচ্ছে, এ নিয়ে কিছু বিতর্ক উঠেছে। বিতর্কটা হচ্ছে এই যে, ৫৭ ধারা জনগণের বাকস্বাধীনতা হরণ করছে। এটা স্পষ্টীকরণের প্রয়োজন আছে বলেই নতুন যে ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসছে, সেখানে স্পষ্টকরণ করা হবে।’ ‘একটি আইন যদি বাতিল হয়, নতুন যে আইন তার স্থলাভিষিক্ত হয়, সেই আইনে শেষ ধারায় পরিষ্কার করে বলা থাকে, এ আইনে বা ধারায় যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সেগুলো বিদ্যমান থাকবে অথবা রহিত হবে’, যোগ করেন আনিসুল হক।আজ রোববার সকালে হবিগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন শেষে আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।এ সময় নতুন আইনের ব্যাপারে আইনমন্ত্রী আরো বলেন, ‘অহেতুক এবং অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সে রকম ব্যবস্থা থাকবে। যেহেতু সে রকম ব্যবস্থা থাকবে, ফলে এখন যাঁরা ৫৭ ধারায় অভিযুক্ত আছেন বা ৫৭ ধারায় যাঁদের মামলা তদন্ত করা হচ্ছে, সে আইনে নিশ্চয়ই সেই নির্দেশনা এবং ব্যবস্থা থাকবে।’পরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ।প্রায় ২৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১২তলা ভিতবিশিষ্ট আদালত ভবনের পাঁচতলা নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat