ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাবতাইন কোম্পানির ৩৮ জন বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। এসব শ্রমিকরা ২০১৮ সালের নভেম্বরে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব এসেছিলেন।

জানা যায়, ঢাকার রাব্বি ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদির ফাহাদ কোম্পানির চুক্তিতে আসেন ওই বাংলাদেশি শ্রমিকরা। আসার পর ফাহাদ কোম্পানিতে কাজ দেওয়ার কথা থাকলেও তাদেরকে বাবতাইন কোম্পানিতে কাজ দেওয়া হয়। দীর্ঘ সাত মাস কাজ করলেও তাদের কোনো ধরনের বেতন-ভাতা দেয়নি বাবতাইন কর্তৃপক্ষ।

গত ১৩ জুন হঠাৎ করে বাবতাইন কোম্পানি থেকে বাংলাদেশি শ্রমিকদের বের করে দেওয়া হয়। সেখান থেকে তারা ওই দিন রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসে যান। দূতাবাস বন্ধ থাকায় তাঁরা ফিরে এসে রিয়াদের বাথা বাঙালি মার্কেটের আল রাজি বিল্ডিংয়ের নিচে মসজিদে অবস্থান নেন।

শ্রমিকরা জানান, তাদের একটি ঘরে রাখা হয় এবং কোম্পানিতে কাজ না দিয়ে সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে অন্যত্র কাজ করানো হয়। কাজের মজুরি না দিয়েই তাদের পাঠিয়ে দেওয়া হয়। মানবেতর জীবনযাপন থেকে বাঁচতে তারা দেশে ফিরতে চান বলে জানান ভুক্তভোগী শ্রমিকরা।

এ বিষয়ে সৌদির বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মেহেদী হাসান মুঠোফোনে বলেন, আমরা ব্যাপারটি জানতাম না, এখন যখন জেনেছি তখন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat