ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১২
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগাবে নতুন ভ্যাট

নিজস্ব প্রতিনিধি:- নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনের কারণে দুশ্চিন্তা বেড়েছে। ভোক্তার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগাবে নতুন ভ্যাট। আবার ভ্যাট প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতিও নেই। নতুন ভ্যাটে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি খরচের চাপ বাড়বে। ১৫ শতাংশ ভ্যাট বসবে বিদ্যুৎ বিল, দেশি ব্র্যান্ডের তৈরি পোশাক, আসবাব, রডসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে।

অন্যদিকে ভ্যাট হারসহ হিসাবনিকাশ পদ্ধতি নিয়ে ব্যবসায়ীদেরও আপত্তি আছে। তাঁদের পণ্য বিক্রির পাশাপাশি পণ্য কেনার হিসাবও ভ্যাট রিটার্নে দেখাতে হবে। অনলাইন ভ্যাট নিবন্ধনেও উৎসাহ নেই তাঁদের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পর্যাপ্ত প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের কেনা দামে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন দেওয়ার কথা আছে। আইনটি বাস্তবায়নের দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি আছে; এখনো ইসিআর মেশিন দেওয়া শুরু হয়নি।২০১৭-১৮ অর্থবছরের নতুন বাজেটের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন। বাজেটের আগে থেকেই এ নিয়ে ছিল ব্যাপক আলোচনা। কিন্তু বাজেট পেশের পর ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর খবরই সবকিছুকে ছাপিয়ে গেছে। এখনো বেশি আলোচনা হচ্ছে এ নিয়েই। অথচ এনবিআর কর্মকর্তা থেকে শুরু করে অর্থনীতিবিদ পর্যন্ত সবারই মতামত হচ্ছে সাধারণ মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে নতুন ভ্যাট আইন। ভোক্তাদের ওপর চাপ বাড়াবে এই আইন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat