ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৭-২২
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কী এত ভাবছেন নেইমার?
স্পোর্টস ডেস্ক:- অনুশীলনের ফাঁকে মাঠে শুয়ে আছেন। মুখে হাত দিয়ে কী যেন ভাবছেন গভীর মনোযোগ দিয়ে! আসলেই যে কিছু একটা চিন্তা করছেন, সেটা আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন একটা ইমোজি দিয়ে। কী এত ভাবছেন নেইমার? বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমানোর কথা? ইন্সটাগ্রামে নেইমারের নতুন এই ছবি দেখার পর এমন গুঞ্জনেই মুখর হয়েছে ফুটবল বিশ্ব।এবারের মৌসুমের শুরু থেকেই শোনা যাচ্ছে যে, বার্সেলোনা ছেড়ে নাকি ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমাবেন নেইমার। তাঁকে পাওয়ার জন্য রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি পিএসজি। বার্সেলোনার ঘনিষ্ঠ সতীর্থদেরও নাকি নতুন ঠিকানায় যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন নেইমার। কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে, নতুন কোথাও যাচ্ছেন না নেইমার।এরই মধ্যে ইন্সটাগ্রামে নেইমারের নতুন ছবিটি এসেছে আলোচনার কেন্দ্রে। ছবিটি পোস্ট করার ১২ ঘণ্টার মধ্যে সেটিতে এসেছে ১.৫ মিলিয়ন লাইক। পিএসজির তিন খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া, কেভিন ট্রাপ ও মার্কো ভেরাত্তিও লাইক দিয়েছেন নেইমারের ছবিতে। পিএসজির জার্সি গায়ে তৈরি করা একটি ছবিতেও লাইক দিয়েছিলেন নেইমারের ব্রাজিল সতীর্থ ও পিএসজির অধিনায়ক থিয়াগো সিলভা।২০০৩ সালে নেইমার ইউরোপিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন বার্সেলোনা দিয়ে। তারপর থেকে বার্সার জার্সি গায়ে চারটি মৌসুম খেলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। জিতেছেন দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি কোপা দেল রে শিরোপা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat