ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০১-২২
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই দলের কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করেনি : এরশাদ
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দুই দলের কেউ আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। সবাই আমাদের সাথে অবিচার করেছে। আমার উপরে যে অত্যাচার হয়েছে, পৃথিবীর কোথাও কোনো দেশের রাজনৈতিক নেতা এরকম নির্যাতিত, নিপীড়িত হয়নি। সোমবার জাপার বনানী কার্যালয়ে ১৫ ফেব্রুয়ারি দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে অনেকে সমালোচনা করেন, এতে আমারো খারাপ লাগে। আজ আমরা ঘুরে দাড়িয়েছি। অনেক কষ্ট সহ্য করেছি। আর নয়, সামনে আমাদের সুদিন। দেশের মানুষও পরিবর্তন চায়, জনগণ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আমিও মৃত্যুর আগে দেখে যেতে চাই জাতীয় পার্টি ক্ষমতায়।সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দুই দলের নির্যাতনের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। শান্তি, সুখ ও নিরাপত্তা চায়। শান্তি ও নিরাপত্তার ভরসার স্থান একমাত্র জাতীয় পার্টি। রংপুরের নির্বাচনে দেশের মানুষ পরিবর্তনের মেসেজ দিয়েছে। আমাদেরকে আর কেউ ফেলনা মনে করে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা শক্তি অর্জন কর, সাংগঠনিকভাবে শক্তিশালী হও। এরশাদ বলেন, জাতীয় পার্টির ৯ বছরে দেশে কোনো গুম খুন হয়নি, তাই দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের ওই সময়টাতে ফিরে যেতে চায়। জাতীয় পার্টির সামনে আশার আলো এসেছে।সভায় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি বলেন, জাতীয় পার্টি ছেড়ে অনেক নেতা চলে গেছেন। আবার ফিরে আসতে চান। ফিরে এলে তাদের সুযোগ দেবো। দলকে ক্ষমতায় যাওয়ার জন্য সাংগঠনিক শক্তি অর্জন করবো। ভোটের মাধ্যমে মানুষ আমাদের পক্ষে মতামত দেবে। নির্বাচিত হয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ।যৌথসভায় আরো বক্তব্য দেন, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, রিন্টু আনোয়ার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কাজী মামুনুর রশীদ, সোমনাথ দে, নাজমা আক্তার, ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat