ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমাদের বাংলাদেশের আইনসভার নাম ‘জাতীয় সংসদ’। এর সভ্যরা হলেন ‘সংসদ সদস্য’। জাতীয় সংসদের আসন সংখ্যা ৩৫০টি। সরাসরি নির্বাচন হয় ৩০০টিতে। বাকি ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এগুলোর জন্য প্রত্যক্ষ ভোটের প্রয়োজন পড়ে না। প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলোর অনুকূলে হয় আসন বণ্টন। তাই নারী সংসদ সদস্য হতে দলীয় মনোনয়নই যথেষ্ট। নারীর ক্ষমতায়ন ও সামনে এগিয়ে নেয়ার জন্য এই বিধান। সংবিধানের আওতায় নতুন নতুন আইন রচনা করাই সংসদ সদস্য বা এমপি মানে, আইনপ্রণেতাদের দায়িত্ব। তাদের নির্ধারিত কাজের একটি হলো, সংসদের অধিবেশনে জনগণের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা।

বিশেষ করে বিরোধীদলীয় সদস্যরা তখন সরকারের কঠোর সমালোচনা করে থাকেন। সরকারদলীয় সদস্যরা পাল্টা যুক্তি দিয়ে তা খণ্ডন করার কথা। সংসদে এই দৃশ্যই স্বাভাবিক। তবে একাদশ জাতীয় সংসদে সরকারদলীয় এক নারী এমপি জাকিয়া তাবাসসুম গত ২৩ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে গাইলেন গান। মানে, বন্দনাগীত। সংসদে তার পরিবেশিত সঙ্গীত সুকুমারবৃত্তির এক দুর্লভ মুহূর্ত। স্মৃতিকাতর আমাদের মানসপটে এই গান দীর্ঘ দিন দ্যুতি ছড়াতে পারে। তবে তিনিই সংসদে প্রথম সঙ্গীত পরিবেশন করেননি। আগেও অনেক সংসদ সদস্য তা করে সবাইকে মুগ্ধ করেছেন। এদিকে, তার গানের ভিডিও ফেসবুকে এখন সুপার হিট। জাকিয়ার ধ্রুপদী কণ্ঠের মায়াবী কারুকাজ ও রাগ-রাগিণীর সৌকর্য বর্তমান ডেপুটি স্পিকারকে পর্যন্ত আন্দোলিত করেছে। গানের তালে তালে তাকে বার কয়েক মাথা দোলাতে দেখা গেছে। জাকিয়াকে অতিরিক্ত এক মিনিট সময় দিয়ে সঙ্গীতের সমঝদার শ্রোতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন তিনি। মুগ্ধজনের মতে, এটি তার শিল্পকর্মের প্রতি এক ধরনের পক্ষপাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat