ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৮
  • ৪৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিহত শান্তিরক্ষী আরজানের বাড়িতে মাতম
ফরিদপুরের সদরপুরের চরব্রাহ্মণদি গ্রামের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আরজান হাওলাদার। গত ২৬ মে মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি চলছে শোকের মাতম।
সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, ছয় মাস আগে জাতিসংঘের শান্তি মিশনে যান আরজান। তিনি ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সৈনিক পদে চাকরি করতেন। পরিবারের দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। বাবা করিম হাওলাদারের মৃত্যুর পর মা রহিমা খাতুন দরিদ্র পরিবারকে নিয়ে চলে যান বাবার বাড়িতে। সেই পরিবারের বড় হন আরজান। লেখা-পড়া শেষে সেনাবাহিনীতে চাকরি নিয়ে পরিবারের হাল ধরেন তিনি। আরজানের স্ত্রী চায়না বেগম জানান, ২৬ মে আরজানের সাথে শেষ কথায় মোবাইলে ভিডিও কলে। সে তখন জানিয়েছিল, আমি এখন গাড়িতে ক্যাম্পে যাচ্ছি। সেখানে গিয়ে কথা হবে। এর পরে তার সাথে আর কথা হয়নি। আরজানের মৃত্যু খরব ২৭ মে পরিবারের কাছে এলে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। একমাত্র উপাজনক্ষম স্বজনকে হারিয়ে দিশেহারা সকলেই। তাদের দাবি দ্রুত আরজানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের এবং হতভাগ্য পরিবারটির সুষ্ঠুভাবে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়ার। আরজান ও চায়না দম্পতির একমাত্র সন্তার পাঁচ বছরের ফাহিম আহমেদ। এখনো স্কুলে ভর্তি হয়নি। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ বিষয়ে জানান, আমার সংশ্লিষ্ট দপ্তরের যোগাযোগ রাখছি কবে লাশ পৌঁছবে। এছাড়াও শোকাহত পরিবারের পাশে স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের থাকার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘ এবং বাংলাদেশ সেনাবাহিনী ও সরকার এই সংক্রান্ত সকল প্রক্রিয়া যথাসম্ভব দ্রুত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat