ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৬-০৪
  • ১৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রিজভীর জন্য আছে হাছান’
বিএনপির মুখপাত্র দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাব দেবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রিজভীর বক্তব্যের জবাব দেয়ার জন্য আছেন ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় শনিবার কাদেরের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রিজভী। আর রবিবার রিজভীর মন্তব্যের পর তার জবাব কাদেরের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। এ সময় তিনি কিছু না বলে রিজভীর জন্য হাছান মাহমুদকে রাখার কথা বলেন। টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল নিহত হওয়ার পর তার ইয়াবা চক্রের সদস্য থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। আর শনিবার সাংবাদিকদেরকে কাদের বলেন, ‘দুই একটি ভুল হতেই পারে।’ এই বক্তব্যের জবাবে রবিবার রিজভী বলেন, ‘মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা। খুনি-সন্ত্রাসীদের ন্যায় বেআইনি হত্যাকে স্বীকৃতি দেয়া।’ সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের ইফতারে যাওয়া কাদেরের কাছে রিজভীর বক্তব্যের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রিজভী আহমেদের কথার জবাব আমি দেব না। আমি জবাব দেব তার উপরে কেউ বললে।’ ‘ওর (রিজভী) জন্য হাছান (হাছান মাহমুদ) আছে। আমাকে যা বলে বলুক, জবাব দেবে হাছান।’ ‘আমাকে সবসময় সে (রিজভী) বলে, সে বলতে থাকুক। আমি কিছু বলব না। আমি তাকে কিছুই বলব না। এ সময় ২৬ জুন গাজীপুর এবং ৩১ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট নিয়েও কথা বলেন কাদের। তিনি নিশ্চিত ১৫ মে খুলনার মতো এই চার সিটি নির্বাচনেও তারা জিতবেন। আর এর ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে একাদশ সংসদ নির্বাচনেও আবার জিতে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat