ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-১২
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১০
নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে ১০জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার পৃথক তিনটি স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
নানিয়ারচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুইজন মারা গেছেন। তবে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ দুটি পাহাড় ধসের ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘পাহাড় ধসে দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করেছি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’ নিহতদের মধ্যে এ পর্যন্ত চারজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩), তার ছেলে আয়ুব দেওয়ান (দেড় মাস), ফুলদেবী চাকমা (৫৫) ও ইতি দেওয়ান (১৯)। পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat