ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৭-১২
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিডিপি’র ৪ শতাংশ সামরিক খাতে ব্যয় করুন: ন্যাটো সদস্যদের প্রতি ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:- ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতি তাদের সামরিক খাতে ব্যয়ের পরিমাণ জিডিপি’র চার শতাংশে আনার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিমাণ সংগঠনটির পরিকল্পিত পরিমাণ দুই শতাংশের চেয়ে বেশি। বুধবার এক হোয়াইট হাউজ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, প্রেসিডেন্টের আহবান কোন আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্রদের প্রতি সমালোচনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে আসছেন। বুধবার ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনের আগেও ন্যাটোর অর্থায়ন নিয়ে একটি টুইট করেন ট্রাম্প।
ট্রাম্প বারবার বলেছেন, ন্যাটোর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে অন্যায্য একটি বোঝা বইতে হয়। কেননা, অন্যান্য ন্যাটো সদস্যদের চেয়ে তারা প্রতিরক্ষা খাতে অনেক বেশি ব্যয় করে থাকে।
সম্মেলনে বক্তব্য রাখার সময়, ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ বলেন, আগামী বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধিতে সম্মত হয়েছে ন্যাটোর সদস্যরা।
তিনি বলেন, সকল সদস্যরাই প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় বৃদ্ধি করছে। এই বছর, কমপক্ষে আটটি ন্যাটো সদস্য সামরিক খাতে তাদের জিডিপি’র দুই শতাংশ ব্যয় করার  প্রতিশ্রুতি করেছে।  এছাড়া আমাদের সংখ্যাগরিষ্ঠ মিত্রদের ২০২৪ সালের মধ্যে এমনটা করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এক শতাব্দীর চার ভাগের এক ভাগ সময় ধরে অনেক দেশ তাদের প্রতিরক্ষা খাতের বাজেট থেকে শত শত কোটি ডলার কেটে নিতো। এখন তারা শত শত কোটি ডলার যোগ করছে।
স্টল্টেনবার্গ বলেন, চলতি বছর ও ২০২৪ সালের মধ্যে ন্যাটো সবমিলিয়ে ২৬ হাজার ৬০০ কোটি ডলার পাবে। তবে স্টল্টেনবার্গের নিশ্চয়তা ট্রাম্পকে শান্ত করতে পারেনি।
সম্মেলনের পর তাৎক্ষনিকভাবে, সম্মেলনে দিনব্যাপি তার আলোচনা নিয়ে একটি টুইট করেন।  তিনি লিখেন, দেশগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির জন্য কয়েক বছর অপেক্ষা করা উচিত নয়। তাদের তাৎক্ষনিকভাবেই ব্যয় বৃদ্ধি করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat