ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৫
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংবর্ধিত হলেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি:-তিনি নজরুল গবেষক ও শিক্ষাবিদ। এবার হলেন জাতীয় অধ্যাপক। এজন্যই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত নজরুল ইনস্টিটিউটে গতকাল সংবর্ধিত হলেন অধ্যাপক রফিকুল ইসলাম। ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা গ্রহণ করে তিনি বললেন, নিজের সম্পর্কে তার কোনো মোহ, ধারণা বা হীনমন্যতা নেই। আমার মূল পরিচয়- শিক্ষক। এ পরিচয় নিয়েই বিদায় নিতে চাই। নজরুলের সাহিত্য সমগ্র উদ্ধার করতে পেরেছি। তার সংগীত ও সুর অবিকৃতভাবে প্রকাশ করতে পারলেই জীবন স্বার্থক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তৃতা দেন, কবি নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম। আরো বক্তব্য দেন শিল্পী খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল প্রমুখ। অনুষ্ঠানে নজরুলের গান করেন ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান ও সালাউদ্দিন আহমেদ। আবৃত্তি করেন সরদার কেরামত আলী ও লায়লা আফরোজ। ওয়ার্দা রিহাবের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন ইনস্টিটিউটের শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat