ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-০২
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিআর কঙ্গোতে আবারো দেখা দিয়েছে ইবোলা
আন্তর্জতিক ডেস্ক:-আগের মহামারীর রেশ কাটতে না কাটতেই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) আবার নতুন করে হানা দিয়েছে প্রাণঘাতী ইবোলা। নতুন চারজন ইবোলা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নর্থ কিভু প্রদেশে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, কয়েকদিন আগেই ইবোলার হানায় ডিআরসি’তে প্রাণ হারিয়েছে ৩৩ ব্যক্তি। এরপর সেখানে ইবোলার মহামারীর সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আগের সংকটের রেশ কাটতে না কাটতেই পুনরায় দেশটিতে হানা দিয়েছে ইবোলা।
ডিআরসি’র স্বাস্থ্যমন্ত্রী অলি ইলুঙ্গা বুধবার এক বিবৃতিতে বলেন, ইবোলায় আক্রান্ত হওয়ার নতুন ঘটনাগুলো পূর্ববর্তী মহামারীর সঙ্গে সম্পৃক্ত থাকার কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
ইলুঙ্গা বলেন, আমরা এত দ্রুত দশম বারের মতো কোন মহামারী প্রত্যাশা করিনি। তবে ঘটনাগুলো চিহ্নিতকরণের মাধ্যমে এটা বোঝা যায় যে, ইবোলা সনাক্তকরণের জন্য নজরদারি ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজ করছে।
উল্লেখ্য, ইবোলা হচ্ছে ভাইরাস ঘটিত মনুষ্য রোগ। সাধারণত লক্ষণগুলি ধরা পড়ে ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন সপ্তাহ পর।
এই রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে রোগী জ্বর, গলা ব্যথা, পেশীর ব্যথা, এবং মাথা ধরা ভোগ করেন। পরবর্তীতে গা গোলানো, বমি, এবং ডাইরিয়া হয়,সাথে লিভার ও কিডনির কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে। এই জায়গাতে এসে কিছু মানুষের শরীরের ভেতরে(মুখ, চোখ বা কান) রক্তপাতজনিত সমস্যা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat