ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০১
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেরালা শুরু হচ্ছে পুনর্গঠনের কাজ
আন্তর্জতিক ডেস্ক:-বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে ভারতের কেরালায়। শুরু হচ্ছে রাজ্য পুনর্গঠনের কাজ। কর্মকর্তাদের অনুমান অনুসারে, রাজ্য পুনর্গঠনে খরচ হবে ৩৭০কোটি ডলারের বেশি। একথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বন্যায় কেরালায় প্রাণ হারিয়েছে প্রায় ৫০০ মানুষ। ঘরহারা হয়েছে ১০ লাখ। কর্তৃপক্ষ বলছে, বিগত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা ছিল এটি। ভারী মৌসুমি বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর, নষ্ট হয়েছে শস্য , ভেসে গেছে রাস্তা ও সেতু।
বৃহস্পতিবার রাজ্যের এক অধিবেশনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেন, বন্যায় রাজ্যের আর্থিক লোকসান ৩৭৩ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
এর মাসের শুরুর দিকে কেন্দ্রীয় সরকার এক ঘোষণায় জানায় যে, তারা রাজ্যের পুনর্গঠনে সহায়তা হিসেবে ৮ কোটি ৪৬ লাখ ডলার(৬০০ কোটী রুপি) অনুদান দিবে। রাজ্য সরকার অবশ্য সহায়তা হিসেবে ২৮ কোটি ২০ লাখ ডলার চেয়েছিল।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ অন্যান্য বৈদেশিক সাহায্যের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এখনো কেরালায় আশ্রয় শিবিরে বাস করছে প্রায় ৫০ হাজার মানুষ। বন্যায় আক্রান্ত হয়েছে ৪০ লাখেরও বেশি কর্মসংস্থান। - আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat