ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের : সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একটি বাগানে বিভিন্ন রঙ ও বর্ণের ফুল থাকলে বাগানটিকে সুন্দর দেখায়। তেমনি বাংলাদেশও একটি ফুলের বাগানের মতো। এখানে বিভিন্ন জাতিধর্মবর্ণ-গোত্রের নানান ধরনের মানুষ আছে বলেই বাংলাদেশ এত সুন্দর ও বৈচিত্র্যময়। সংবিধান অনুযায়ী এদেশের প্রতিটি নাগরিকের ভাষা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। মন্ত্রী আজ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ তেতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স-এ ‘বৃহত্তর সিলেট আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরাম’ ও ‘বাংলাদেশ মণিপুরী আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরাম’-এর যৌথ উদ্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের মণিপুরী, খাসি, ত্রিপুরী, গারো, রাজবংশী, সাঁওতাল, ওঁরাও এবং চাশ্রমিকদের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য , সংস্কৃতির বিকাশ ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালু এবং শিশুশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে করণীয় বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রাষ্ট্রীয় স্বীকৃতি অনেক বেশি। এ পর্যন্ত আমাদের সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫০টি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সংস্কৃতি চর্চা তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে কাজ করে যাচ্ছি। তাই সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে চা বাগান এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে’।বৃহত্তর সিলেট আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরামের সভাপতি পিডিশন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক আইকিউএসি ড. আব্দুল আউয়াল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক ড. কানিজ ফাতেমা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুন।স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ।এর আগে মন্ত্রী মণিপুরী ললিতকলা একাডেমির ওয়েবসাইট উদ্বোধন করেন এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগঃ ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ সহজীকরণ’ বিষয়ক ডকুমেন্টারি প্রত্যক্ষ করেন। সুত্র:পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat