ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-০৬
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ লা লিগায় আজ মাঠে নামবে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে
স্পোর্ট ডেস্ক:-শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ লা লিগায় আজ মাঠে নামবে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে। তবে এই ম্যাচে কোচ হুলেন লোপেতেগুই দলে পাচ্ছেন না ইস্কো, মার্সেলো এবং দানি কারভাহালদের মত অভিজ্ঞ খেলোয়াড়দের।
দুর্দান্ত শুরুর পর হঠাত্ করেই যেনো পথ হারিয়ে ফেলেছে রিয়াল। যার শুরুটা হয়েছিলো সেভিয়ার কাছে ৩-০ গোলে হেরে। এরপরে ঘরের মাঠে মাদ্রিদ ডার্বি ড্র করে লস ব্ল্যাঙ্কোসরা। লা লিগার দুঃসময়ের ছাপ গিয়ে পড়ে চ্যাম্পিয়ন্স লিগেও। সিএসকেএ মস্কোর কাছেও তারা হারে ১-০ ব্যবধানে। তাই আলাভেসের বিপক্ষে তাদেরই মাঠে নামার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন রিয়াল কোচ।
লোপেতেগুই বলেন, ‘এখন আমরা আলাভেসে মনোনিবেশ করবো। যারা শেষ ছয় ম্যাচে হারেনি এবং নিজেদের দর্শকদের সামনে খেলবে।’
সবকিছু মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এক ম্যাচেরই আভাস পাচ্ছেন রিয়াল কোচ। আর তাই তিনি মনে করেন আলাভেসকে হারাতে সেরা খেলাটাই দিতে হবে তার দলকে। লোপেতেগুইয়ের ভাষায়, ‘আমি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচই আশা করছি। তাদের ভালো ধারণা আছে এবং সম্পদের যথাযোগ্য ব্যবহার তারা করতে জানে। তাদের ভালো কিছু খেলোয়াড় আছে যারা আলাভেসের হয়ে ভালো ছন্দে আছে। তাদের হারানোর জন্য আমাদেরকে খুবই ভালো খেলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat