ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সুনির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছেন প্রধানমন্ত্রী : স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। আজ দুপুরে মাগুরা জেলা পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।শেখ কামাল ইনডোর স্টেডিয়াম চত্বরে জেলা পরিষদ মিলনায়তনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং দুঃস্থ ও কর্মক্ষম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণে এই সমাবেশের আয়োজন করা হয়।জেলাপরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান প্রমুখ।সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তি আদালতের বিষয়। বাংলাদেশে ৫৪টি রাজনৈতিক দল আছে। বিএনপি একা নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না।অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ, ১০০ গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি, ৮৭ জন দুঃস্থ ও কর্মক্ষম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, দুস্থ খেলোয়াড়দের মধ্যে নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat