ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-১১
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে সরকার অসাধ্য সাধন করেছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশজুড়ে রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একটি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে। দ্রুতগতিতে দেশের মানুষের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে বর্তমান সরকার অসাধ্য সাধন করেছে বলেও মন্তব্য করেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬টি জেলায় ৬টি নগর মাতৃসদন, ৫টি জেলায় ১০টি নগর স্বাস্থ্যকেন্দ্র, ৭টি জেলায় ৭টি সেতু ও একটি জেটি, ৮টি জেলার ৯টি উপজেলায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমসহ ২০টি জেলায় ৩৩টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসব প্রকল্পের পাশাপাশি এ পর্যন্ত বর্তমান সরকারের করা স্বাস্থ্য, প্রশাসন ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে আমরা সারা বাংলাদেশে একটি যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছি। যার ফলে একদিকে যোগাযোগ, অন্যদিকে উপজেলায় মানুষের সরকারি সেবাপ্রাপ্তির সুবিধা, আবার মাতৃসদনের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া – এ সব কাজ আমরা করছি।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সহ জনগণের জীবনমান উন্নয়নে সরকারের নেয়া নানামুখি পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত এতটা উন্নতি করে, এমনটা আমার জানা নেই। কিন্তু আমরা সেই অসাধ্য সাধন করেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat