ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১০-৩০
  • ৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ’র মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর শোক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান খুলনা জেলার দাকোপ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ’র সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে মন্ত্রী বলেন, মো. মাসুম বিল্লাহ’র অকাল মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবার একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি মো. মাসুম বিল্লাহ’র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন। উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. মাসুম বিল্লাহ আজ সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat