ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২৪
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তাইজুল ইসলামের ঘুর্ণিতে চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক:-তাইজুল ইসলামের ঘুর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। কারণ জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের ৭৫ রানের মধ্যে ৮ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নামা ক্যারবীয় ব্যাটিং লাইনে এর আগে দুটি জোড়া আঘাত হানেন ও তাইজুল ইসলাম। যে কারণে প্রথম সেশনেই মাত্র ১১ রানে চার উইকেট হারিয়েছে দলটি। আউট হয়ে যান টপ অর্ডারের চার ব্যাটসম্যান কাইরন পাওয়েল, শাই হোপ, ক্রেইগ ব্র্যাথওয়েট ও রোস্টন চেজ। দ্বিতীয় সেশনে সুনীল অ্যামব্রিস ও শিমরন হেটমায়ের পঞ্চম উইকেটে জুটি বাঁধেন। ৩৩ রান যোগ করে এই জুটি ভয়ঙ্কর হয়ে ওঠছিল। বিশেষ করে শিমরন হেটমায়ের খেলছিলেন ঝড়ো বেগে। তবে বিপজ্জনক হওয়ার আগেই হেটমায়েরকে (২৭) সাজঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ। এরপর ৩০ রানের মধ্যে তাইজুল একে একে আরো তিনটি উইকেট তুলে নেন। সবমিলিয়ে ম্যাচে এ পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন তাইজুল। এখন মাঠে আছেন সুনীল আমব্রিস (২২) ও জোমেল ওয়ারিকান। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে হেটমায়ের ও অ্যামব্রিস ছাড়া কেউ দুই অঙ্ক ছঁতে পারেননি। এর আগে চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়ে খেলতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়। তাই সফরকারীদের সামনে জয়ের জন্য এই লক্ষ্য নির্ধারিত হয়। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩২৪ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৪৬ রানে। তাই প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পান সাকিব-মাহমুদউল্লাহরা। সেই লিড নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনেই ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত অবস্থায় দিনশেষ করে তারা। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। দিনের শুরুতেই দলীয় ৬৯ রানে আউট হয়ে যান মুশফিক (১৯)। এরপর সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ। এই দুজন ৩৭ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান। তবে দলীয় ১০৬ রানে মিরাজ (১৮) ফিরে গেলে সেই আশা আর দানা বাধতে পারেনি। শেষ পর্যন্ত ১২৫ রান করে দ্বিতীয় ইনিংস শেষ করে। মাহমুদউল্লাহ ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে দেবেন্দ্র বিষু চারটি, রোস্টন চেজ তিনটি এবং জমেল ওয়ারিকান দুটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat