ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-১১-২৬
  • ৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের উপস্থিতি বাড়ছে : বিডা নির্বাহী চেয়ারম্যান
নিউজ ডেস্ক:–বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, চীন বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ, জ¦ালানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বিনিয়োগের ক্ষেত্রে চীন বাংলাদেশকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। এজন্য বাংলাদেশে দিন দিন চীনা বিনিয়োগকারীর উপস্থিতি বাড়ছে। আজ ঢাকার একটি স্থানীয় হোটেলে বিডা আয়োজিত China (Dezhou) Bangladesh Investment & Industry Cooperation Seminar” এ বক্তব্য প্রদানের সময় বিডা’র নির্বাহী চেয়ারম্যান একথা বলেন। কাজী আমিনুল ইসলাম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১এর লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ-চীন একসাথে কাজ করতে হবে। এ লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের সরকারি সংস্থাসহ বেসরকারি ব্যবসায়ী চেম্বার সদস্যসমূহও সবধরনের সহযোগিতা প্রদান করবে। সেমিনারে অন্য বক্তারা হলেন শানডং দোঝো অর্থনৈতিক ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের ব্যবস্থাপনা কমিটির পরিচালক ই হংডা, ঢাকা চেম্বারস অভ্ কমার্স ইন্ডাস্ট্রিস (ডিসিসিআই) এর সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)এর সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী সদস্য মোঃ আইয়ুব এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি এর পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম। এছাড়াও শানডং দোঝো অর্থনৈতিক ও প্রযুক্তি উন্নয়ন অঞ্চলের পক্ষে Shang Jingang, Gao Shushan, G Lee, Sha Jhong, Wang, Chang, James বক্তব্য রাখেন। সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সাথে Shandong Dezhou Economic and Technological Development Zone তড়হব এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেমিনার শেষে কাজী আমিনুল ইসলাম চীনা ব্যবসায়ী প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat