ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৭
  • ১১৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজ ডেস্ক:- মৌলভীবাজার শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে মনু নদীর উভয় তীরে ৮৫ কিলোমিটার সংরক্ষণ বাধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১ হাজার ২ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের কাজ এ বছরই শুরু হবে। এছাড়াও সুনামগঞ্জ শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে প্রায় আঠার’শ কোটি টাকা ব্যয়ে ১৮০ কিলোমিটার নদী খনন করা হবে। পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত এলাকায় আপৎকালীন কাজ পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন।
উপ-মন্ত্রী আরো বলেন, হাওড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে একটি ‘কজওয়ে’ (ঈধঁংবধিু) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ডান তীর সংরক্ষণেও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রসঙ্গে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন, কোনো ঠিকাদার কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই ধরনের অনিয়মে সরকারের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এ সময় অন্যান্যের মাঝে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড শামীমা শাহরিয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat