ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ১১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজ ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ আগামীকাল সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচায়ের গেটওয়ে উদ্বোধন করবেন। এউপলক্ষে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে বিকেল ৩টায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, porichoy.hov.bd ‘পরিচয় গেটওয়ে’ শিরোনামের এই গেটওয়ে সার্ভার নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সাথে সংযুক্ত থাকবে। এটি এমন একটি এপ্লিকেশ প্রোগ্রামিং যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যে কোনো সংস্থার গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে।
এতে আরো বলা হয়, এনআইডি যাচাই করার জন্য এখন আর আগের মতো ৩-৫ কর্মদিবস অপেক্ষা করতে হবে না। বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেসের অ্যাক্সেস তাদের নেই।
‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোন মানুষের প্রয়োজন হবে না উল্লেখ করে এতে বলা হয়, যে কোন প্রতিষ্ঠান সফ্টওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি সনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গেই স্বয়ক্রিয়ভাবে পেয়ে যাবে। এটি দেশের জনগণের জন্য দুর্দান্ত সুবিধা বয়ে আনবে। যারা এখন ব্যাংক একাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট একাউন্ট খোলা বা যে কাজগুলোতে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন হয় তারা এতে খুব উপকৃত হবেন।
এটা তাদের জন্য অনেক সহজ ও সময় সাশ্রয়ী হবে। নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য আর ৪/৫ দিন অপেক্ষা করতে হবে না, ভোগান্তিও পোহাতে হবে না।
অন্যদিকে এটি সাথে সাথেই জাল আইডিগুলো সনাক্তকরে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিষেবাগুলোকে আরও নিরাপদ করবে। পরিচয় গেটওয়ে গাপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজকে দ্রুত করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat