ব্রেকিং নিউজ :
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময়
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৩
  • ৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানে মাতালাবস্থায় ড্রোন উড়ালে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক:- জাপানে মাতাল অবস্থায় ড্রোন উড়ানো ব্যক্তির সর্বোচ্চ এক বছরের কারাদন্ডের বিধান রেখে বৃহস্পতিবার নতুন আইন পাস করা হয়েছে। এই আইনের লক্ষ্য হচ্ছে ক্রমেই অতি জনপ্রিয় হওয়া এই যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করা। খবর এএফপি’র।
ক্রমবর্ধমান দুর্ঘটনার কারণে পার্লামেন্টের নিম্নকক্ষে এই নতুন আইন পাস হওয়ার পর ২শ’ গ্রামের বেশি ওজনের কোন ড্রোন মাতাল অবস্থায় উড়ালে সর্বোচ্চ তিন লাখ ইয়েন (২,৭৫০ ডলার) জরিমানাও করা হতে পারে।
এছাড়া একেবারে ঘোর মাতাল অবস্থায় ড্রোন উড়ালে সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা পাঁচ লাখ ইয়েন হতে পারে।
পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আমরা মনেকরি মদপান করে ড্রোন উড়ানো হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ড্রোন উড়ানো।’
জাপানে এ সংক্রান্ত দুর্ঘটনা অনেক বেড়ে যাওয়ায় এ আইন করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat