ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৪
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক:- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জিপিএ-৫ (গ্রেড পয়েন্ট এভারেজ) সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্বেই জিপিএ’র এই বিষয়টি ৪ স্কেলে করা হয়। আমাদের দেশেও উচ্চ শিক্ষায় ৪ এর স্কেলে হয়। শুধুমাত্র এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে। তাই আমাদের দেশের উচ্চ শিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যাতে করে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমাদের অনেক শিক্ষক এখনো কোন প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণের দিক দিয়ে আমরা অনেকখানি পিছিয়ে। শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat