ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৯
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দপ্তর ও সংস্থার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক:-বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সাথে মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার এই চুক্তি স্বাক্ষর হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বদরুন নেছা নিজ নিজ দপ্তর ও সংস্থার পক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন, আমরা আজ যেসকল কাজ এই অর্থবছরে সম্পাদনের জন্য চুক্তি করলাম তা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। তিনি সকলকে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালনের আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী, অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আইনুল কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং দপ্তর ও সংস্থার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat