ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮১

স্পোর্ট ডেস্ক:-উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের দানবীয় ইনিংস ও ওসমান খাজার দৃঢ়তায় ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসে এক ওভার বাকি থাকতে বৃষ্টি হানা দেয়। বৃষ্টি থামলে ৪৯ ওভারে ৩৬৮ রান করা অস্ট্রেলিয়া শেষ ওভারে আরও ১৩ রান যোগ করে।

বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট পেয়েছেন অনিয়মিত বোলার সৌম্য সরকার। একটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান।​

আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। দুজনে মিলে সংগ্রহ করেন ১২১ রানের বড় জুটি। সৌম্য সরকারের বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৫৩ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

এরপর ওয়ার্নারের সঙ্গে যোগ দেন ওসমান খাজা। ১৯২ রানের এই জুটিই বাংলাদেশকে ছিটকে ফেলে ম্যাচ থেকে। সৌম্য সরকারের দ্বিতীয় শিকার ওয়ার্নার ১৪৭ বলে খেলেন ১৬৬ রানের বিশাল ইনিংস। দলীয় স্কোর তখন ৩১৩ রান। দলীয় ৩৫৩ রানের মাথায় ব্যক্তিগত ৮৯ রানে সৌম্য সরকারের তৃতীয় শিকারে পরিণত হন ওসমান খাজা। এর আগে সৌম্য সরকারের ওই ওভারেই রান আউট হন ম্যাক্সওয়েল। এতে অস্ট্রেলিয়ার রানের গতি কিছুটা কমে আসে।

ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের এই আসরে পাঁচ ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান টেবিলের তৃতীয়স্থানে। অন্যদিকে ৫ ম্যাচ থেকে দুই জয়, দুই হার ও এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পঞ্চমস্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat