ব্রেকিং নিউজ :
রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৫
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তরুণরাই উন্নত বাংলাদেশ রচনা করবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এরাই উন্নত বাংলাদেশ রচনা করবে।
আজ বিকেলে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তৃতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও তৃতীয় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদুঘরের পরিচালক মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তরুণদেরকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্নের ঠিকানায় পৌঁছতে হলে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এই প্রচেষ্টার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে।
তিনি বলেন, আমরা এমন একটি প্রজন্ম চাই যারা হবে মেধাবী এবং তাদের মধ্যে থাকবে দেশাত্মবোধ, মমত্ববোধ ও মূল্যবোধ। তা হলেই তারা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে শিল্পে আমাদের অবদান প্রায় ৩৭ শতাংশ। আশা করা হচ্ছে, বাংলাদেশ কিছু দিনের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল হিসেবে স্বীকৃত।
তথ্যমন্ত্রী ধৈর্য ধরে বিজ্ঞানের চর্চায় তরুণদের সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat