ব্রেকিং নিউজ :
সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসামে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে বাদ পড়লো লক্ষাধিক নাম

আন্তর্জাতিক ডেস্ক:- আসামে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তালিকা থেকে বাদ পড়লো লক্ষাধিক নাম। ২০১৮ সালের জুলাই মাসে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল তাতে তাদের নাম তালিকাভুক্ত হলেও নতুন খসড়ায় বাদ পড়েছে।

আসামের এনআরসির সমন্বয়ক প্রতীক হেজেল বলেন, ‘নাগরিকত্ব আইন-২০০৩’ এর ৫ নম্বর ধারা অনুযায়ী আজ (বুধবার) এনআরসি থেকে বাদ পড়া ১ লাখ ২ হাজার ৪৬২ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৩ কোটি ২৯ লাখ মানুষ নাগরিক পঞ্জিভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। এদের মধ্যে ২ কোটি ৮৯ লাখের নাম ৩০ জুলাইয়ের চূড়ান্ত তালিকায় প্রকাশিত হয়েছিল। ৪০ লাখের নাম বাদ পড়েছিল তালিকা থেকে। এদের মধ্যে ফের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে আবেদন করেন ৩৬ লাখ মানুষ। শীর্ষ আদালত এই বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল।

‘ঘোষিত ভিনদেশি’ অথবা ‘সন্দেহজনক নির্বাচক’ তকমা পেয়ে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন অনেকেই। নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে না পারা মানুষের জন্য আসামে ১৯৯৭ সালে ‘ডি ভোটার’ তালিকা চালু হয়েছিল।

তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে কেন তাদের তালিকাভুক্ত করা হল না তার কারণ ব্যাখ্যা করে দেওয়া হবে, চাইলে সেসব ব্যক্তি তালিকাভুক্তির দাবি জানাতে পারেন। তাদের ক্ষেত্রে ডিজপোজিং অফিসারের শুনানিও বাধ্যতামূলক। ২০০৩ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার আগে স্থানীয় রেজিস্ট্রারের তালিকা যাচাই করার অধিকার বৈধ।-ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat