ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ১৪তম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:-সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ১৪তম সভা আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০১৮-১৯ অর্থবছরে অসুস্থ, আহত ও অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা ভাতা প্রদান চূড়ান্ত করার নানা বিষয় আলোচনা করা হয়।
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক, সদস্য প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব ও ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ সভায় অংশ নেন।
এছাড়াও তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব শাবান মাহমুদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মো. কাশেম হুমায়ুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat