ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্ট ডেস্ক:-আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৩৫তম ম্যাচে ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইতোপুর্বে সাত ম্যাচে তিন পয়েন্ট অর্জন করা প্রোটয়িারা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। যে কারণে এ ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ। যেহেতু তাদের আর এ টুর্নামেন্টে হারানোর কিছু নেই তাই অন্তত শেষটা ভাল করতে চাইবে ডু প্লেসিসের দল। পক্ষান্তরে শ্রীলংকা ছয় ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। টুর্নামেন্টে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের কোন বিকল্প নেই দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন লংকানদের। বিশেষ করে গত ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর পর অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে উপমহাদেশের দলটি।
গত ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনে এ ম্যাচের সেরা একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিডির পরবির্তে সুযোগ পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং কুচকির ইনজুরিতে পড়া ডেভিড মিলারের পরিবর্তে জেপি ডুমিনি।
একটি পরিবর্তন এসেছে শ্রীলংকা দলে। জল বসন্তে আক্রান্ত নুয়ান প্রদীপের জায়গায় এসেছেন সুরঙ্গ লাকমাল।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক, হাশিম আমলা, রাসি ভ্যান ডরি ডুসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ক্রিস মরিস, ইমরান তাহির।
শ্রীলংকা: দিমুথ করুনারতেœ(অধিনায়ক),আবিস্কা ফার্নান্দো , কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat