ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১০-২২
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের প্রতি জাপানী প্রধানমন্ত্রীর আহ্বান

 জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূলে পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুকৃত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলে বলা হয়েছে, জাপানের নতুন সম্রাটের  অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি জাপানের প্রধানমন্ত্রী আবের সাথে দেখা করলে তিনি সুচির প্রতি এ আহ্বান জানান।জাপানি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘রাখাইন রাজ্যে মানবাধিকার লংঘনের কারণে এটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে যে মিয়ানমার সরকার ও সেনাবাহিনী স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’সোমবার তাদের মধ্যকার আনুমানিক ১৫ মিনিট স্থায়ী বৈঠক হয়।আবে বলেন, জাপান রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নয়নে মিয়ানমারের প্রচেষ্টাকে সর্বাত্মক সহায়তা দিবে।জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর শান্তি প্রক্রিয়ার ব্যাপারে জাপানি প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান মিয়ানমারে নিযুক্ত জাপান সরকারের বিশেষ দূত সাসাকাওয়া ইয়োহেইর সাথে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সমর্থন অব্যহত রাখবে।সুচি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, তার এই ইস্যুটিকে সঠিকভাবে সমাধানের ইচ্ছে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি দ্বিধা বোধ করবেন না।তিনি মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে শান্তি প্রক্রিয়ায় সহায়তার জন্য বিশেষ দূত সাসাকাওয়া ও জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat