ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৩৪৫৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
চাঁদপুরে পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং এর সফলতার বড় ধরনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পর্যটনের যে পরিকল্পনা ও সম্ভাবনা রয়েছে, তার একটি বড় অংশ হচ্ছে আধুনিক নৌ বন্দর। 
তিনি বলেন, চাঁদপুরে সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন, এমন জায়গা অনেক কম। সবখানে যেতে হলে সময় নিয়ে যেতে হয়। ঢাকা থেকে সরাসরি এসে ভ্রমণ শেষে রাতে ফিরে যাওয়া যায়। এছাড়া নদী পথের যাত্রা অনেক নিরাপদ ও আরাম দায়ক। এ জন্য এই চাঁদপুরকে আমরা যত ভাল করতে পারি, সে উদ্যোগ রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুর শহরের সড়কগুলো প্রশস্তকরণে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। যদিও আমাদের ঘনবসতিপূর্ণ এলাকায় পুরাতন সড়ক খুবই সরু। বর্তমানে সাধারণ মানুষের সক্ষমতা বেড়েছে। সড়কগুলো গাড়ি বেশি চলে। যে কারণে সড়ক প্রশস্তকরণে সকলের সহযোগিতা লাগবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। অতিরিক্ত জেলা (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat