ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৫১১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সহনীয় মাত্রায় আনতে ওষুধ ক্রেতা-বিক্রেতা, চিকিৎসকসহ সব পর্যায়েরস্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে শুরু হয়েছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ।
গত ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। এবারের প্রতিপাদ্য ‘একসাথে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি।’
১৮-২৪ নভেম্বর ২০২৩ বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিএনএনআরসি মিডিয়া মবিলাইজেশনের পাশাপাশি দেশের চলমান ২১টি কমিউনিটি রেডিও এবং কমিউনিটি ভিজ্যুয়াল রেডিও’র মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
রেডিও অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধ, সাক্ষাৎকার, ম্যাগাজিন অনুষ্ঠান, ওষুধ ক্রেতা-বিক্রেতা, প্রশাসন, নাগরিক সমাজ, যুবপ্রতিনিধি ও চিকিৎসকদের অংশগ্রহণে স্টুডিও সংলাপ বা আলাপচারিতা অনুষ্ঠান। রেডিও’তে সম্প্রচারের পাশাপাশি অনুষ্ঠানগুলো রেডিওগুলোর ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat