ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৫৬৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও হামাস বৃহস্পতিবার বলেছে, তাদের মধ্যে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা এমন কথা বলে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তির বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর এএফপি’র।
গ্রিনিচ মান সময় ০৫০০টায় যুদ্ধবিরতি পালন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।’ তবে কত দিনের জন্য বাড়ানো হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
তারা আরো জানায়, ‘মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যেতে শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।’
এদিকে বিস্তারিত উল্লেখ না করে হামাস বলেছে, ‘সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তি হয়েছে।’
যুদ্ধবিরতি আলোচনার নের্তৃত্ব দেওয়া দেশ কাতার শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি বাড়ানোর খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, আরো জিম্মি মুক্তি এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় আরো সাহায্যে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য যুদ্ধবিরতি বাড়ানোর চাপ ছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য বুধাবার রাতে ইসরায়েলে যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat