ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৬৭৮১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুটিং সেটে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী কুইনজী চেং। মৃত্যুর সময় এ অভিনেত্রীর বয়স হয়েছিল ৩৭ বছর। গেল ২৮ নভেম্বর অভিনেত্রীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মালয়েশিয়ান গার্ল গ্রুপ এম-গার্লসের সদস্য কুইনজী। সেলাঙ্গরের দামানসারায় একটি প্রজেক্টের শুটিং করছিলেন তিনি। আগামী ২ ডিসেম্বর কুইনজীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। চায়না প্রেসের বরাত দিয়ে মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, চেং ব্রেন অ্যানিউরিজমে ভুগছিলেন।
স্থানীয় আর্টিস্ট চাই জি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া চ্যানেল স্কোয়াড সেকাওয়ানের শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে কুইনজীর। শুটিং শুরুর সময় কুইনজী পুরোপুরি সুস্থ ছিলেন। বিরতি নিয়ে পরে আবার শুরু হলে কুইনজী জানায়, তার মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, বমিবমি লাগছে। এক পর্যায়ে চেং বমি করেন; দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। বমি করার পরও কুইনজীর জ্ঞান ছিল।
চাই জি বলেন, চেংয়ের স্টাফরা তার প্রাথমিক চিকিৎসা দেন। চেং যখন জ্ঞান হারান তখন তার শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। দ্রুত তার ঠোঁট, হাত-পা বেগুনি বর্ণ ধারণ করে। কল করার পাঁচ মিনিটের মধ্যে অ্যাম্বেলেন্স ঘটনাস্থলে চলে আসে। মেডিক্যাল টিম এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়; পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
মাত্র ৫ বছর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন কুইনজী চেং। শুরুতে আত্মীয়-স্বজনদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতেন। পরবর্তীতে চীনা নববর্ষের গানের জন্য জনপ্রিয়তা লাভ করেন তিনি। ২০১৫ সালে ‘ব্যাড স্টুডেন্টস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কুইনজী চেং।
জানা যায়, এ পর্যন্ত ১৮টি চলচ্চিত্রে অভিনয় করেছেন কুইনজী চেং। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আইসল্যান্ড স্টোরি’, ‘মাইন্ড গেম’, ‘ডোন্ট সে লাভ ইজ বিটার’, ‘আই কোর্ট ইউ’ প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat